আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬৩ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ২৪৭, চট্টগ্রামে ১৯৪, বরিশালে ১১৯, রাজশাহীতে ১০৯, ময়মনসিংহে ৮৭, রংপুরে ২৭ এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।
আরও পড়ুন:
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন চট্টগ্রাম বিভাগের এবং অপরজন খুলনা বিভাগের বাসিন্দা।
২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান।




