কাতারে যাত্রা শুরু বাংলাদেশ শেফ কমিউনিটির

বাংলাদেশি শেফদের মিলনমেলা
বাংলাদেশি শেফদের মিলনমেলা | ছবি: সংগৃহীত
0

কাতারে যাত্রা শুরু হলো বাংলাদেশ শেফ কমিউনিটির। এ উপলক্ষে দোহায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি শেফদের মিলনমেলা। রন্ধন শিল্পের মাধ্যমে ভিনদেশে বাংলাদেশের ব্রান্ডিং করার পাশাপাশি এই সেক্টরে নিজেদের দৃঢ় অবস্তানের কথা জানালেন প্রবাসী শেফরা।

কাতারে এই প্রথম রেস্টুরেন্টে কর্মরত বাংলাদেশিদের শেফদের নিয়ে যাত্রা শুরু হলো বাংলাদেশ শেফ কমিউনিটির। এ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার রাতে দোহা ফিরোজ আবদুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টে বাংলাদেশি শেফদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিভিন্ন রেস্টুরেন্টে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি শেফ ও কমিউনিটির ব্যক্তিবর্গ।

কাতারে রন্ধন শিল্পে প্রবাসী বাংলাদেশি শেফদের জয় জয়কার। রেস্টুরেন্ট ব্যবসায় বাংলাদেশি শেফদের আধিপত্য আছে দেশটিতে। সুস্বাদু দেশিও খাবারের পাশাপাশি বিদেশি খাবার তৈরি করে সাড়া ফেলছেন প্রবাসী বাংলাদেশি রন্ধন শিল্পীরা। এই সেক্টরে বাংলাদেশি শেফরা শক্ত অবস্থান তৈরি করছেন বলে জানালেন প্রবাসীরা

একটি সময় ছিল যখন রান্নাবান্না ছিল শুধু ঘর কেন্দ্রিক। বর্তমান বিশ্বে রন্ধন শিল্পের মান ও কদর দুটোই বেড়েছে। আর কাতারেও পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন শহরে আছে বাংলাদেশিদের মালিকানাধীন বহু রেস্টুরেন্ট। দেশি-বিদেশি রেস্তোরাঁ মিলিয়ে কাজ করছেন ১০ হাজারের বেশি বাংলাদেশি।

এফএস