স্টোর খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় কেনাবেচা। ঢল নামে উৎসুক জনতার। টাইমস অব ইন্ডিয়ার খবর, ভারতে ১৮ প্রো-এর দাম ১ লাখ ৬৪ হাজার ৯শ' রুপি এবং প্রো ম্যাক্স-এর দাম ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি থেকে শুরু হচ্ছে, আর চীনে ১৮ প্রো-এর স্টার্টিং প্রাইজ ৯ হাজার ৯৯৯ ইউয়ান এবং প্রো ম্যাক্স-এর দাম ১০ হাজার ৯৯৯ ইউয়ান।
অত্যাধুনিক ক্যামেরা আপগ্রেড এবং শক্তিশালী পারফরম্যান্সের ফিচার নিয়ে আসা আইফোনের এই নতুন সিরিজে আছে ৪টি কালার ভ্যারিয়েন্ট। এরমধ্যে গাঢ় ওয়াইন-লাল শেড, বার্গান্ডি- ফ্ল্যাগশিপ কালার। যার চাহিদা সবচেয়ে বেশি।
তবে স্টোর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রো আর প্রো ম্যাক্সের দারুণ চাহিদা থাকলেও অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, আইফোন ডুও'র প্রি অর্ডার কম। যদিও তা স্টোরে আসবে ২৩ অক্টোবর থেকে।





