ইরান যুদ্ধের কারণে প্রায় এক মাস ধরে টালমাটাল বিশ্ব জ্বালানি তেলের বাজার। ক্ষণে ক্ষণে দাম ওঠানামা করায় স্বস্তি ফিরছে না ক্রেতাদের মাঝে।
বুধবার স্থানীয় সময় সকালে এশিয়ার মার্কেটে কমেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলার নিচে নেমে এসেছে । আর ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছে।
আরও পড়ুন:
তবে এতেও তুষ্ট হতে পারছে না জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের শঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে ও ইরান ফের আন্তর্জাতিক দেশগুলোর গ্রহণযোগ্যতা না পেলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়াতে পারে। এতে বিশ্বব্যাপী গভীর সংকট ও মন্দার ঝুঁকি আছে বলেও মনে করছেন তারা।
এদিকে যুদ্ধের অন্যতম নিয়ামক হয়ে দাঁড়ানো হরমুজ প্রণালিতে তেল পরিবহন নিয়ে নতুন বার্তা দিয়েছে তেহরান। জলপথটিতে মিত্র দেশগুলোর তেল পরিবহনে কোনো বাধা নেই বলেও জানিয়েছে ইরান।
বিশ্ববাজারে জ্বালানির তীব্র সংকটের মাঝে রাশিয়ার তেল আমদানি স্থায়ীভাবে নিষিদ্ধের প্রস্তাব স্থগিত করেছে ইইউ। আর সংকট কাটাতে ইতিহাসের সবচেয়ে বড় তেলের চালান ছাড়ের অনুমোদনের পর ফের মজুত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান।





