
বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম; যুদ্ধ বাড়লে পৌঁছাতে পারে ১৫০ ডলারে
বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম। আজ (বুধবার, ২৫ মার্চ) লেনদেনের শুরুতে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম ৬ দশমিক ৫ শতাংশ কমে ৯৭ ডলার ৬৫ সেন্টে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের শঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে এটি ১৫০ ডলারে পৌঁছাতে পারে। সংকট কাটাতে ফের তেলের মজুত ছাড়ের ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান। আর হরমুজে মিত্র দেশগুলোর তেল পরিবহনে কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছে তেহরান।

প্রয়োজনে তেলের আরও মজুত ছাড়তে প্রস্তুত আইইএ: ফাতিহ বিরল
বিশ্বজুড়ে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে জরুরি মজুত থেকে আরও তেল বাজারে ছাড়তে প্রস্তুত বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল।

লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা, বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে
যুক্তরাষ্ট্রের উজ্জ্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং লোহিত সাগর থেকে দূরে সরে যাওয়া জাহাজের জ্বালানি চাহিদার কারণে বৈশ্বিক তেলের চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।