আজ (শনিবার, ২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ৩ টার দিকে ৪ নারী বন্দিকে গাড়ি বহরে করে গাজা শহরের প্যালেস্টাইস স্কয়ারে নিয়ে আসে হামাস। তুলে দেয় রেড ক্রসের হাতে।
বন্দি ৪ নারীর গায়ে ছিল ইসরাইলি সেনাদের পোশাক। দ্বিতীয় দফায় এ বন্দিবিনিময় দেখতে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ।
যাদের মধ্যে রয়েছে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জাহাদি ও সাধারণ ফিলিস্তিনিরা।
অপরদিকে দীর্ঘ প্রায় ১৬ মাস পর হামাসের হাত থেকে ইসরাইলি বন্দিরা মুক্ত হওয়ায় খুশির জোয়ার ভাসছে তেল আবিব।



 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)

