Recent event

১০ দিনে মিয়ানমারে ৫৩ বেসামরিক নাগরিকের মৃত্যু

0

গেলো ১০ দিনে জান্তা সরকারের হামলায় মিয়ানমারে ৫৩ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এই হামলায় সামরিক জান্তা ব্যবহার করেছে ফাইটার জেট, ওয়াই টুয়েলভ বিমান, হেলিকপ্টার।

স্কুল, শরণার্থী শিবির, হাসপাতাল আর ধর্মীয় উপাসনালয়ে ৩৫ বার হামলা হয়েছে। বিমান হামলা হয়েছে মাগওয়ে, সাগাইং, মান্দালয়, তানিনথারি অঞ্চলের পাশাপাশি রাখাইন, কাচিন, শান, মন আর কারেন্নি রাজ্যে।

গেলো ৪ বছর ধরে সেনাশাসিত জান্তা সরকারের সহিংসতার কবলে মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ। সরকারবিরোধী বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীর কারণে অনেক স্থানেই কোণঠাসা জান্তা সরকার।

এএইচ