ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু, দাবি ইরানের বিপ্লবী গার্ডের

ইরানের বিপ্লবী গার্ড
ইরানের বিপ্লবী গার্ড | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে। তারা জানিয়েছে, ইরানের বিভিন্ন স্থানে আজকের হামলার পর ইসরাইলের ওপর ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ শুরু হয়েছে।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হামলার আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন:

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের দিকে এগিয়ে আসতে শনাক্ত করা হয়েছে। এর পরপরই দেশের কয়েকটি অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন অনুযায়ী হামলা চালাতে সক্রিয় রয়েছে।’

এসএইচ