মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি আইআরজিসির

ইরানের ক্ষেপণাস্ত্র
ইরানের ক্ষেপণাস্ত্র | ছবি: প্রেস টিভি
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পঞ্চম দিনে বুধবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ‘কয়েক ঘণ্টা আগে ‘‘অপারেশন অনেস্ট প্রমিস ফোর’’-এর ১৭তম ধাপ হিসেবে আইআরজিসির বিমান ও মহাকাশ বাহিনীর মাধ্যমে ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন ও ইসরাইলের লক্ষ্যবস্তুর দিকে ছোঁড়া হয়েছে।’

তবে বিবৃতিতে আর বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এএম