শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইরিস দেনা’ থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে।
আরও পড়ুন:
যদি শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর মুখপাত্রের দেয়া সংখ্যা সঠিক হয়ে থাকে, তবে এখনেও অন্তত ৬৮ জন নিখোঁজ রয়েছেন।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হাতে নিমজ্জিত ইরানি যুদ্ধজাহাজটি থেকে এ পর্যন্ত অন্তত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী।
এপির প্রতিবেদন অনুযায়ী, কমান্ডার বুদ্ধিকা সম্পাথ এক বিবৃতিতে জানিয়েছেন যে, নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর সময় জাহাজটির কোনো চিহ্ন দেখতে পায়নি। সেখানে কেবল ‘তেলের আস্তরণ এবং লাইফ র্যাফট (উদ্ধারকারী ভেলা)’ ভাসছিল।
তিনি বলেন, ‘আমরা মানুষকে পানির ওপর ভাসমান অবস্থায় পেয়েছি।’
সবশেষ খবরে জানা গেছে, ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কান নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহগুলো বর্তমানে তীরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।





