আজারবাইজানকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার ইরানের

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি | ছবি: সংগৃহীত
0

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ইরান আজারবাইজানকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। এর আগে আজারবাইজান দাবি করেছিল, ইরানের দুটি ড্রোন দেশটির স্বায়ত্তশাসিত নাখচিভান এক্সক্লেভে আঘাত করেছে; এর মধ্যে একটি বিমানবন্দরের একটি ভবনে আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে ঘারিবাবাদির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে লক্ষ্য করে হামলা চালায়নি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করি না।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ইরানের নীতি হলো কেবল শত্রুদের সামরিক ঘাঁটিতে হামলা চালানো—যেসব ঘাঁটি এ অঞ্চলে সক্রিয় এবং ইরানের ওপর হামলা চালাতে ব্যবহৃত হয়; এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘাঁটিও রয়েছে।


এএম