উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যে ফুজাইরাহ উপকূলে ট্যাঙ্কারগুলো দেখা যাচ্ছে
ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যে ফুজাইরাহ উপকূলে ট্যাঙ্কারগুলো দেখা যাচ্ছে | ছবি: রয়টার্স
0

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের বাহিনী উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত পতাকাবাহী একটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

আইআরজিসির ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের মাঝামাঝি স্থানে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘লুইস পি’ নামে একটি তেলবাহী ট্যাংকার, যা ‘আগ্রাসী যুক্তরাষ্ট্রের’ সম্পদগুলোর একটি, সেটি  আমাদের ড্রোন হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে।

এএম