জনসমাবেশে মোজতবা খামেনি ও তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে হেঁটে যেতে দেখা যায় জনগণকে।
একটি ছবিতে দেখা যায়, একজন ব্যক্তি এমন একটি প্ল্যাকার্ড ধরে আছেন, যা দেখে মনে হচ্ছে আলী খামেনি তার ছেলের হাতে পতাকা তুলে দিচ্ছেন।
আরও পড়ুন:
সেখানে অনেকে প্রকাশ্যে মোজতবা খামেনির নিয়োগকে উদযাপন করলেও অনেকে আবার বিবিসি পার্সিয়ানকে বলেছেন, তিনি ‘তার বাবার চেয়েও খারাপ’ এবং ‘তার পরিণতিও যেন তার বাবার মতোই হয়’— এমনটাও অনেকে আশা প্রকাশ করেছেন।
এর আগে, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
উল্লেখ্য, বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকেই ইরান ভিসা দেয় না। ফলে সাংবাদিকদের জন্য সেখান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা বেশ কঠিন। বিশেষ করে, বিবিসি পার্সিয়ানের সঙ্গে ইরানিসহ বিশ্বের প্রায় ২৪ মিলিয়ন মানুষ যুক্ত থাকলেও ইরানি কর্তৃপক্ষ এটির সম্প্রচারে বাধা দেয়ার চেষ্টা করে।





