আজ (সোমবার, ২৩ মার্চ) ট্রুথ সোশ্যালে পুরোটা বড় হাতের অক্ষরে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতা সম্পূর্ণ ও পুরোপুরি নিষ্পত্তির বিষয়ে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে।’
আরও পড়ুন:
তিনি আরও লেখেন ‘এই আলোচনা পুরো সপ্তাহজুড়ে চলবে। এসব আলোচনার ধরণ ও অগ্রগতির ভিত্তিতে আমি যুদ্ধ দপ্তরকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।’
ট্রাম্পের জানান, চলমান বৈঠক ও আলোচনা কতটা সফল হয়, তার ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।





