স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জেরুজালেমে এসব হামলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া সব ড্রোন প্রতিহত করা হয়েছে।
এছাড়া কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় তারা দু’টি ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোন ভূপাতিত করেছে।
আরও পড়ুন:
এর আগে, আসন্ন কয়েক সপ্তাহে ইরানে বড়সড় হামলা চালানো হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানায় চীন।
আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘সামরিক উপায়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং এই সংঘাতকে আরও বড় করে তোলা কোনো পক্ষের জন্যই ভালো নয়।’





