যুক্তরাষ্ট্রে আসছে বিপুলসংখ্যক খালি তেলবাহী ট্যাংকার, দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিপুলসংখ্যক খালি তেলবাহী ট্যাংকার এখন যুক্তরাষ্ট্রের দিকে আসছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ শুরু হয়েছে। তবে ইরান এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বড় কিছু ট্যাংকারসহ বিপুলসংখ্যক খালি তেলবাহী জাহাজ এখন যুক্তরাষ্ট্রের দিকে আসছে— আমাদের সেরা ও সুইটেস্ট তেল আর গ্যাস নিতে।’

তিনি আরও লেখেন, ‘অন্য দুই বৃহত্তম তেল অর্থনীতির মোট উৎপাদনের চেয়েও আমাদের তেল বেশি, মানও উন্নত। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। দ্রুত কাজ করছি!’

আরও পড়ুন:

এদিকে, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়সের খবরে বলা হয়, বেশ কয়েকটি মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সেখানে ট্রাম্পও দাবি করেছেন, সেখানে মাইন অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে ইরান এসব দাবি উড়িয়ে দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম আইআরআইবি এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কোনো মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি।

এএম