ইসরাইলি বাহিনীর ওপর একাধিক রকেট হামলার দাবি হিজবুল্লাহর

ইসরাইলি আক্রমণের পর বৈরুতের দাহিয়েহ জেলায় ত্রাণ কাজ ও ধ্বংসাবশেষ অপসারণ চলছে
ইসরাইলি আক্রমণের পর বৈরুতের দাহিয়েহ জেলায় ত্রাণ কাজ ও ধ্বংসাবশেষ অপসারণ চলছে | ছবি: আনাদুলু
0

হিজবুল্লাহ বলেছে, যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের অভিযোগ তুলে তারা উত্তর ইসরাইল ও সীমান্তবর্তী এলাকায় একের পর এক হামলা চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (রোববার, ১২ এপ্রিল) প্রকাশিত একাধিক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, স্থানীয় সময় বেলা ৩টায় কারমিয়েলে ইসরাইলি সামরিক অবকাঠামো লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। পাশাপাশি কিরিয়াত শোমনা, মারগালিয়ট, আভিভিম ও ইয়ারউনসহ উত্তর ইসরাইলের কয়েকটি এলাকাতেও রকেট হামলার কথা জানায় তারা।

আরও পড়ুন:

হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী কয়েকটি এলাকায়—দিবিল, রাশাফ, বেইত লিফ, কাওজাহ ও আল-বায়াদা—ইসরাইলি সেনা অবস্থান ও যানবাহন লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

এছাড়া উত্তর ইসরাইলের শ্লোমি ও ইয়ারউনে আরও হামলার কথা জানানো হয়। গোষ্ঠীটি আরও বলেছে, আজ (রোববার, ১২ এপ্রিল) বিকেলের দিকে জবেইলের পূর্ব উপকণ্ঠে ইসরাইলি বাহিনীকেও তারা লক্ষ্যবস্তু করেছে।

এএম