আবারও ইরানের ওপর নৌ-অবরোধের ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি:সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’এ এক নতুন পোস্টে জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করা হবে।

আরও পড়ুন:

ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল স্থানীয় সময় সকাল ১০টা (জিএমটি সময় দুপুর দুইটা, যা বাংলাদেশ সময় রাত আটটা) থেকে ইরানি বন্দরে প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো আটকানো শুরু করবে।’

এর আগে, ওই অঞ্চলে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, প্রেসিডেন্টের নির্দেশে সোমবার ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু হবে। তবে, সেসময় তারা জানিয়েছিল যে, হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটানো হবে না।

এএইচ