আমিরাতের সংবাদ সংস্থা ওয়ামের বিবৃতি অনুযায়ী, আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় ‘আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা কমানোর উপায়’ নিয়ে কথা হয়েছে।
আরও পড়ুন:
যুদ্ধ শুরুর পর থেকে আমিরাত ইরানের প্রতি কঠোর অবস্থান নিয়ে আসছে। তেহরান আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় দেশকে লক্ষ্যবস্তু করে অভিযান শুরু করলে আমিরাত নিজেদের রাষ্ট্রদূত ফেরত এনেছে এবং দূতাবাস বন্ধ করে দিয়েছে।





