ইরানি গানবোটের গুলির মুখে ট্যাংকার, বলছে ইউকেএমটিও

হরমুজ প্রণালিতে জাহাজ
হরমুজ প্রণালিতে জাহাজ | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে গুলিবর্ষণ করা হয়েছে। আজ শনিবার ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউকেএমটিও জানায়, দুইটি ইরানি গানবোট থেকে ট্যাংকারটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে জাহাজ এবং এর ক্রুরা বর্তমানে নিরাপদ আছেন বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

আরও পড়ুন:

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, অন্তত দুইটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় গুলিবর্ষণের শিকার হয়েছে।

গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা চলছে। তেহরান এই কৌশলগত জলপথটি পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণে’ নেয়ার ঘোষণা দেওয়ার পর এই প্রথম সরাসরি গুলিবর্ষণের খবর পাওয়া গেল। এ ঘটনার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়ে গেছে।

এএম