আলেক্সেই লিখাচেভ আরও জানান, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অগ্রগতি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে কাজ করে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসবে।
আরও পড়ুন:
তবে ইরান এ ধরনের কোনো স্থানান্তরের বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও স্থানান্তর করা হবে না। যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম পাঠানো আমাদের জন্য কোনো বিকল্প নয়।’





