চুক্তি না হলে যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুদ্ধবিরতির আর এক দিন বাকি থাকলেও ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপের আলোচনা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। পাশপাশি, চলমান এই যুদ্ধবিরতির মেয়াদও আর বাড়ানো হবে না জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে আবারও যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র। জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে না।শত্রুপক্ষকে চমকে দিতে নতুন রণকৌশল নিয়ে যুদ্ধক্ষেত্রে ফেরার ঘোষণাও দিয়েছেন বাঘের গালিবাফ।

আরও পড়ুন:

এদিকে, ইরানের সঙ্গে আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকায় এখনও ওয়াশিংটন ছাড়েননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ। ‘শুজা ২’ নামের জাহাজটি ভারতের কান্ডলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ।

অন্যদিকে, দীর্ঘ সময় বন্ধ রাখার পর রাজধানী তেহরানের প্রধান দুইটি বিমানবন্দর সচল করেছে ইরান।

এএম