মার্কিন নীতিতে ‘অসঙ্গতি’ দেখছে ইরান, অনাস্থা বাড়ার দাবি পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং একই সঙ্গে অবরোধ বজায় রাখার নীতির মধ্যে প্রবল ‘অসঙ্গতি’ রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র একদিকে কূটনীতির কথা বলছে, অন্যদিকে নৌ-অবরোধসহ বিভিন্ন উপায়ে চাপ অব্যাহত রেখেছে। এই অসঙ্গতি ইরানি জনগণ এবং কর্মকর্তাদের মধ্যে ওয়াশিংটনের প্রতি অনাস্থার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।’

আরও পড়ুন:

ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রস্তাবিত শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার বিষয়ে পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নৌ-অবরোধ তুলে না নেয়া পর্যন্ত ইরান আর কোনো আলোচনায় অংশ নেবে না।’

একই সঙ্গে তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে, ইরানের ওপর মার্কিন বিধিনিষেধ বহাল থাকা পর্যন্ত তেহরানও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে না। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এই পাল্টাপাল্টি অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের পথ আরও দীর্ঘ ও জটিল হতে পারে।

এএম