রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক সভায় ভিক্টর ভিয়াল বলেন, ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা ধারণা করছি।’
হরমজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজগুলো বিকল্প পথ হিসেবে পানামা খালকে বেছে নিচ্ছে। মধ্যপ্রাচ্যের ওই জলপথ এড়িয়ে চলতে অনেক দেশ তাদের রপ্তানি পণ্য ভিন্ন রুটে পাঠাচ্ছে কিংবা বিকল্প দেশ থেকে পণ্য কিনছে। এসব জাহাজের বড় একটি অংশ এখন পানামা খাল ব্যবহার করছে।
আরও পড়ুন:
পণ্যবাহী জাহাজগুলোর এই বাড়তি চাপের কারণে পানামা খাল পারাপারে খরচও বেড়ে গেছে। জাহাজের ধরন অনুযায়ী বর্তমানে এই খাল পার হতে গড়ে ৩ থেকে ৪ লাখ মার্কিন ডলার ব্যয় করতে হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, শেষ মুহূর্তে খাল পারাপারের সিরিয়াল নিশ্চিত করতে কোনো কোনো জাহাজকে বাড়তি ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত ফি দিতে হচ্ছে।





