ছবির সঙ্গে দেওয়া পোস্টে ট্রাম্প তেহরানকে অভিযুক্ত করে বলেন, ইরান ‘পরমাণু-মুক্ত চুক্তি’র পথে হাঁটতে ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের ‘দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত’।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা নিয়ে যখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে, ঠিক তখনই ট্রাম্পের এই কড়া বার্তা এলো। গত কয়েক দিনে ট্রাম্পের অবস্থানে একধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে; কখনো তিনি কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিচ্ছেন। ট্রাম্পের এই সর্বশেষ পোস্ট তেহরানের ওপর চরম চাপ সৃষ্টির কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।





