যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় জলদস্যুতার’ অভিযোগ ইরানের

দুবাই উপকূলে একটি বাণিজ্যিক জাহাজ
দুবাই উপকূলে একটি বাণিজ্যিক জাহাজ | ছবি: সংগৃহীত
0

ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দ করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জলদস্যুতা ও সন্ত্রাসবাদে’র অভিযোগ তুলেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি বলেছেন, এই বেআইনি কর্মকাণ্ডের জবাব দেয়ার অধিকার ইরান সংরক্ষণ করে।মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমুদ্রে আইনলঙ্ঘনের অভিযোগ তোলেন। ইরাভানি বলেন, ‘মার্কিন বাহিনীর হাতে জাহাজ জব্দের এই ঘটনা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং সামুদ্রিক কনভেনশনগুলোর পরিপন্থী। একই সঙ্গে এটি নৌ-চলাচল এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।’

আরও পড়ুন:

ওয়াশিংটনকে তাদের এই কর্মকাণ্ডের পরিণতির জন্য দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরাভানি বর্তমান পরিস্থিতিকে বৈধ বাণিজ্যে হস্তক্ষেপ এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বিপজ্জনক নজির হিসেবে বর্ণনা করেন।

উল্লেখ্য, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনী ইরানি তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর অবরোধ ও তল্লাশি অভিযান চালাচ্ছে, যা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে।

এএম