আটলান্টিকে ভার্দেগামী জাহাজে সন্দেহজনক ‘হান্টাভাইরাসে’ নিহত ৩

কেপ ভার্দেগামী জাহাজ
কেপ ভার্দেগামী জাহাজ | ছবি: সিএনএন
0

আটলান্টিক মহাসাগরে এক প্রমোদতরীতে সন্দেহজনক হান্টাভাইরাস সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মৃত্যুর আগে আক্রান্ত ব্যক্তিদের জ্বর, মাথাব্যথা, পেটে ব্যথা ও ডায়রিয়া হয়েছিলো। আর্জেন্টিনা থেকে কেপ ভার্দেগামী এমভি হন্ডিয়াস জাহাজে এই প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।

জাহাজটির ৮০টি কেবিনে ১৭০ জন যাত্রীর পাশাপাশি ৫৭ জন নাবিক, ১৩ জন গাইড এবং একজন চিকিৎসক রয়েছেন। এরইমধ্যে চিকিৎসার জন্য উপসর্গযুক্ত দুজন যাত্রীকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এছাড়া জনস্বাস্থ্যের ঝুঁকি মূল্যায়ন এবং জাহাজে থাকা বাকিদের সহায়তার জন্য সদস্য রাষ্ট্র ও জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মূত্র বা মলের মাধ্যমে মানুষের দেহে ছড়ায়। যা গুরুতর শ্বাসযন্ত্রের অসুস্থতার কারণ। তবে ছোঁয়াচে নয়।

ইএ