যুদ্ধজাহাজে হামলার অনেক আগেই ইরান-যুক্তরাষ্ট্র অস্ত্রবিরতি শেষ হয়েছে: বিশ্লেষক

হরমুজ প্রণালিতে একটি জাহাজ
হরমুজ প্রণালিতে একটি জাহাজ | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ঘোষণা দিয়ে ইরান কি কার্যত অস্ত্রবিরতি চুক্তির অবসান ঘটিয়েছে? এমন প্রশ্নের জবাবে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ ইজাদি জানিয়েছেন, এ তথাকথিত অস্ত্রবিরতি অনেক আগেই শেষ হয়ে গেছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অস্ত্রবিরতি ৭ এপ্রিল শুরু হলেও ৮ এপ্রিল শেষ হয়ে গেছে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলো অবরোধ করে। আন্তর্জাতিক আইন এবং খোদ মার্কিন আইন অনুযায়ী, কোনো দেশের বন্দর অবরোধ করা যুদ্ধের শামিল।’

আরও পড়ুন:

তিনি আরও উল্লেখ করেন যে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যকার দ্বিতীয় দফা আলোচনার ঠিক ২৪ ঘণ্টা আগে মার্কিন বাহিনী একটি ইরানি জাহাজে গুলি চালায় এবং জলদস্যুদের মতো সেটি জব্দ করে।

ইজাদি আরও যোগ করেন, একটি ইরানি জাহাজের ইঞ্জিনে হামলা চালানোও যুদ্ধের একটি স্পষ্ট পদক্ষেপ। সুতরাং, এটি কোনো নতুন ঘটনা নয় যে কেউ প্রথমবার গুলি ছুড়লো; যুক্তরাষ্ট্র আগেই যুদ্ধের পরিবেশ তৈরি করেছে।’

এএইচ