ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতকে রাষ্ট্রীয় সম্মাননা দিলো স্পেন

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ | ছবি: সংগৃহীত
0

ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজকে স্পেনের মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব সিভিল মেরিট’ সম্মাননায় ভূষিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফিলিস্তিন ইস্যুতে কাজের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়া এই বিশেষজ্ঞের প্রতি সংহতি জানাতেই বৃহস্পতিবার এই পদক্ষেপ নেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অর্থ হলো—অন্যায়ের মুখে চোখ ফিরিয়ে না নেয়ার নৈতিক বাধ্যবাধকতা মেনে চলা। ফ্রান্সেসকা আলবানিজের মতো একজন ব্যক্তিত্ব, যিনি বিশ্বের বিবেককে জাগ্রত রেখেছেন, তাকে এই সম্মাননা দিতে পারা আমাদের জন্য গর্বের।’

আরও পড়ুন:

এর এক দিন আগেই সানচেজ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় কমিশনের কাছে একটি আবেদন জানান। সেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং জাতিসংঘকে মার্কিন নিষেধাজ্ঞা থেকে সুরক্ষা দিতে ইউরোপীয় ইউনিয়নের ‘ব্লকিং স্ট্যাটিউট’ কার্যকর করার অনুরোধ করেন।

এএম