প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজ এবং বিদেশি নৌবাহিনীকে দ্রুত চাপে ফেলার লক্ষ্যেই এই ছোট নৌযানগুলো তৈরি করা হয়েছে।
ইরানের দক্ষিণ উপকূলজুড়ে শত শত স্পিডবোট পাহাড়ি গুহা, টানেল ও খাঁড়িতে লুকিয়ে রাখা হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে দ্রুত মোতায়েনের জন্য এগুলো সব সময় প্রস্তুত রাখা হয়।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই নৌবহরের মাধ্যমে ইরান বড় বড় নৌবাহিনীকে ‘ঝাঁক বেঁধে’ (সোয়ার্ম ট্যাকটিকস) আক্রমণ করার সক্ষমতা অর্জন করেছে। এর মাধ্যমে আঞ্চলিক উত্তেজনার সময় ইরান খুব সহজেই বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ বাধাগ্রস্ত করার হুমকি দিতে পারে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



