শি জিনপিংয়ের সঙ্গে শুল্ক নিয়ে কোনো কথা হয়নি: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক শীর্ষ বৈঠকে শুল্ক বা ট্যারিফ সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে বেশ কিছু ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ করে ওয়াশিংটনে ফেরার পথে শুক্রবার তিনি এ তথ্য জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এগুলো নিয়ে আলোচনা করিনি বিষয়টি তোলা হয়নি।’

গত বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় দুই নেতার বৈঠকের সময় শুল্কের বিষয়ে এক বছরের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এবারের বৈঠকে সেই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে বড় ধরনের প্রত্যাশা ছিল। এর আগে দুই দেশের মধ্যে চরম বাণিজ্য যুদ্ধের কারণে অনেক পণ্যের ওপর শুল্কের হার ১০০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।

এএম