ওয়েবসাইটে প্রচারিত একটি লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরাইলি বাহিনীর একটি ছোট ডিঙি নৌকা অ্যান্ড্রোসের পাশে এসে থামছে এবং নৌকায় থাকা কর্মীরা হাত ওপরে তুলে আত্মসমর্পণ করছেন। এর কিছুক্ষণ পরই স্ক্রিন অন্ধকার হয়ে যায় এবং একটি বার্তায় জানানো হয় যে নৌকাটি ইসরাইলি বাহিনী জব্দ করেছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইট অনুযায়ী, এ পর্যন্ত এই নৌবহরের ৬১টি নৌকাকে ইসরাইলি বাহিনী মাঝপথে আটকে দিয়েছে। তবে এখনো ৯টি নৌকা গাজার অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছে।





