হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের ‘আইনি ও নিরাপত্তা’ যুক্তি রয়েছে: মহসেন রেজায়ি

ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক কমান্ডার মহসেন রেজায়ি
ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক কমান্ডার মহসেন রেজায়ি | ছবি: সংগৃহীত
0

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর তেহরানের সার্বভৌমত্ব বজায় রাখার পেছনে ‘যথেষ্ট আইনি ও নিরাপত্তা’ কারণ রয়েছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেশে রেজায়ি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এই কমান্ডার এবং দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসেন রেজায়ি বলেন, ‘আমাদের এই নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার উদ্দেশ্য মুক্ত বাণিজ্য বা নৌচলাচল বন্ধ করা নয়; বরং অঞ্চলের নিরাপত্তাহীনতা এবং সামরিক আগ্রাসন প্রতিরোধ করা।’

সংঘাত আরও বাড়লে তার জন্য ওয়াশিংটনকে ভারী মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দেন এই সামরিক উপদেষ্টা। তিনি বলেন, ‘এই যুদ্ধ যদি চলতেই থাকে। তবে তা আমেরিকার অর্থনীতি ও জাতিকে নিশ্চিত ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাবে। সুতরাং, ইরানের প্রস্তাবিত ন্যায্য আলোচনার টেবিলে বসাই হবে তাদের জন্য সবচেয়ে কম ক্ষতিকর পথ।’

এএম