কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে তদন্ত শেষ হওয়ার পর অবৈধ অভিবাসীকে ‘হোল্ডিং সেন্টার’ থেকেই নিয়ে যেতে পারবে সংশ্লিষ্ট দেশের সীমান্ত বা উপকূলরক্ষী বাহিনী।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, মূলত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের জন্য এ ব্যবস্থা নিচ্ছে রাজ্য। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি বন্দীদেরও নিজ দেশে ফেরত পাঠানোর আগে এ হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে জানানো হচ্ছে।
রাজ্য সরকারের তরফ থেকে এরই মধ্যেই পুলিশের ডিজি, প্রতিটি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের এ মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। আরও জানা গেছে, প্রতিটি জেলায় তৈরি হবে আলাদা হোল্ডিং সেন্টার। সেন্টারে পুরুষ এবং মহিলাদের থাকার জন্য ভিন্ন জায়গা রাখা হবে।





