৬০ দিনের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র-ইরান

যুক্তরাষ্ট্র ও ইরান
যুক্তরাষ্ট্র ও ইরান | ছবি: সংগৃহীত
0

শান্তি আলোচনার জন্য ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা।

এতে বলা হয়, চলমান যুদ্ধাবস্থা নিরসনে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতি সময়সীমা বাড়ানো ব্যাপারে একটি কাঠামোয় সম্মত হয়েছে।

আরও পড়ুন:

অবশ্য তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন প্রয়োজন আছে। তবে এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, শান্তিচুক্তি আলোচনার অগ্রগতি হলেও, এখনই তা হচ্ছে না।

প্রস্তাবিত চুক্তির কয়েকটি ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের এখনও বিস্তর আলোচনার দরকার।

এফএস