ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে—দাবি হেগসেথের

পিট হেগসেথ
পিট হেগসেথ | ছবি: সংগৃহীত
0

সিঙ্গাপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী (সেক্রেটারি অব ডিফেন্স) পিট হেগসেথ জানিয়েছেন, চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটিয়ে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বর্তমানে ‘বেশ সুবিধাজনক অবস্থানে’ রয়েছে। খবর আল জাজিরার।

দুই পক্ষের মধ্যকার আলোচনাকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প এ চুক্তি চূড়ান্ত করতে তাড়াহুড়ো করবেন না।

হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কেবল তখনই কোনো চুক্তিতে সই করবেন, যখন তিনি নিশ্চিত হবেন যে এটি আমাদের দেশ এবং সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য একটি চমৎকার চুক্তি হতে যাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে ঠিক কী কী শর্ত পূরণ করতে হবে, তা তেহরান ভালো করেই জানে।’

এএইচ