প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত এ বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল থাকবে। উল্লেখ্য, গত সোমবার ইসরাইল ও ইরান একে অপরের ওপর পাল্টা হামলা চালায়। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং লোহিত সাগরে জাহাজ চলাচল বিঘ্নিত করার হুমকি দেয়।
আরও পড়ুন:
দুই মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে বড় উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।




