যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি শুক্রবার হবে জেনেভায়

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা | ছবি: সংগৃহীত
0

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিতে পৌঁছেছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় শান্তিচুক্তি সই হবে বলে জানিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।

এর অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির খসড়া চূড়ান্ত হতেই লেবাননসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে চলমান যুদ্ধ অবিলম্বে এবং স্থায়ী অবসান ঘটবে বলেও জানিয়েছে তেহরান। এই চুক্তির আওতায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ৬০ দিনব্যাপী আলোচনা চলবে বলেও জানান গেছে।

আরও পড়ুন:

এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর থেকে আরও জানা গেছে, ইরান পুনর্গঠন ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং বিপরীতে ইরানের ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে। চুক্তিতে পৌঁছানোয় স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ।

ইএ