পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন বাহিনী মূলত ইরানের উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তেহরান আত্মরক্ষার অধিকারকে পুনর্ব্যক্ত করে জানিয়েছে, এই হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চলে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে।
একইসঙ্গে উপসাগরীয় দেশগুলোর প্রতিও কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরান বলেছে, কোনো অবস্থাতেই উপসাগরীয় রাষ্ট্রগুলো যেন তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডে ব্যবহার করতে না দেয়। এছাড়া আন্তর্জাতিক আইনের এই স্পষ্ট লঙ্ঘনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।





