ইরানি ড্রোন হামলায় একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার এক দিন পর পাল্টা ব্যবস্থা হিসেবে গত শনিবার সিরিক বন্দরে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার সময় ওই বন্দর এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেলেও মেহর নিউজ জানিয়েছে, সেখানে কোনো যান্ত্রিক বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি।
বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সিরিক বন্দরের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এর সব সরঞ্জাম সুরক্ষিত আছে। এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাতের অভিযোগে ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।





