ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি ও আগ্রাসনের জবাবে এক বিবৃতিতে আইআরজিসির কমান্ডার আবদুল্লাহি জানান, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনব্যবস্থাকে ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি ও আগ্রাসনের জবাবে আমাদের সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিশোধের কথা মনে করিয়ে দিচ্ছি।
আরেকদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, পশ্চিম এশিয়ার শান্তি ও নিরাপত্তার প্রতি ক্রমাগত চরম অবজ্ঞা প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
ইসমাইল বাঘাই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ থেকে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকে শিক্ষা নিতে বলেন।
আরেকদিকে ইরানি কর্তৃপক্ষের তথ্যমতে, ৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে তেহরানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।





