ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছাড়িয়েছে

ভেনেজুয়েলার ভূমিকম্প
ভেনেজুয়েলার ভূমিকম্প | ছবি: আল জাজিরা
0

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪২ জনে। আহত প্রায় ১৭ হাজার মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় লা গুয়াইরা শহরে দুর্যোগ মোকাবিলায় নতুন সামরিক ইউনিট গঠন করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

সরকারি হিসেব মতে, এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬ হাজারের বেশি বাসিন্দাকে। বাস্তুচ্যুত ১৭ হাজারের বেশি মানুষ। এদিকে, জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করবে নতুন একটি সামরিক ইউনিট। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জানান, নিরাপত্তা বাহিনীকে এরইমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।

এছাড়া, ভবিষ্যতে যেকোনো জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দেশের সক্ষমতা বাড়াতে নতুন এই সামরিক ইউনিটটি গঠন করা হয়েছে। গেল ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ৫ ও ৭ দশমিক ২ মাত্রা শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে।

ইএ