মধ্যপ্রাচ্যে বাড়ছে ঝুঁকি; আরব দেশগুলোর আকাশপথ নিয়ে এভিয়েশন সংস্থার সতর্কতা

এমিরেটস এয়ারলাইন্স একটি বিমান
এমিরেটস এয়ারলাইন্স একটি বিমান | ছবি: সংগৃহীত
0

অঞ্চলের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার কারণে বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান সাগর সংলগ্ন আকাশসীমা এড়িয়ে চলার জন্য বিমান সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। আজ মঙ্গলবার এক সতর্কবার্তায় এই পরামর্শ দেয় সংস্থাটি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করে ইএএসএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাব্য ব্যবহার বেসামরিক বিমান চলাচলের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করছে।’

এর আগে গত সপ্তাহে একই ধরনের নির্দেশনায় ইরান, ইরাক ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলতে বলেছিল সংস্থাটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই নতুন সতর্কতা জারি করা হল।

এএম