আলজেরিয়ায় এতিমখানায় আগুন, ১১ জনের মৃত্যু

আলজেরিয়ার আলজিয়ার্সের এতিমখানায় লাগা আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা
আলজেরিয়ার আলজিয়ার্সের এতিমখানায় লাগা আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা | ছবি: সংগৃহীত
0

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৫ জুলাই) ভোরের এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় শহরতলি মোহাম্মদিয়া জেলার একটি এতিমখানায় এই আগুন লাগে। দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জন বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন। উদ্ধারকারীরা এতিমখানাটি থেকে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নিয়েছেন।

আরও পড়ুন:

সংস্থাটি আরও জানায়, আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে। তবে নিহতদের পরিচয় বা বয়স সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। অগ্নিকাণ্ডের কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আলজেরিয়ায় গত কয়েক দিন ধরে তীব্র তাপদাহ চলছে। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল প্রোটেকশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস জানিয়েছে, গত ৮ জুলাই থেকে এখন পর্যন্ত সারা দেশে ৯১৩টি আগুন নির্বাপণ করেছে সিভিল প্রোটেকশন ইউনিট।

এএম