ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমাদের আলোচনায় মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় উঠে এসেছে, বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা নিয়ে।
আনোয়ার ইব্রাহিম জানান, বাংলাদেশ বর্তমানে গ্যাস সরবরাহে যে সংকটের মুখোমুখি, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন। এর মধ্যে পেট্রোনাসের মাধ্যমে গ্যাস সরবরাহে বিনিয়োগ এবং বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে।
আরও পড়ুন:
তিনি আরও লেখেন, আমরা অর্থনৈতিক সহযোগিতা, পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়েও আলোচনা করেছি, যা উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করে যেতে চাই।’





