ট্রাম্প আরও বলেন, ‘নিরস্ত্রীকরণ সম্পন্ন’ হলেই ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। পাশাপাশি এই চুক্তির মধ্যদিয়ে একটি নতুন ফিলিস্তিনি সরকার দ্বারা গাজা শাসিত হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও অভিহিত করেন তিনি।
এদিকে, চুক্তির সত্যতা স্বীকার করে হামাস বলছে তারা শিগগিরই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে। এদিকে চুক্তি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইল।





