বেনিতেজ সৈকতে সাহায্যকর্মীদের আনা খাবার খেয়ে তারা কোনরকম দিন পার করছেন। অনেকে আশ্রয়ের আশায় এবং প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য স্থানীয়দের কাছে অনুরোধ জানিয়েছেন। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অনেক অভিবাসী প্ল্যাকার্ড হাতে জানান, তারা মরক্কোয় ফিরে যেতে চান না। এত সংখ্যক অভিবাসীকে সামলাতে স্থানীয় কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছেন।
তবে সেউতার বাসিন্দারা খাদ্য, পানি দিয়ে তাদের যথাসাধ্য সাহায্য করছেন। এদিকে অভিবাসী ঢলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। বিভিন্ন দেশের অভিবাসীরা এই অঞ্চলগুলো অতিক্রম করে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।





