ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও টিএমসিপির সমাবেশ আয়োজকদের বিরুদ্ধে কলকাতার হেস্টিংস থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলাকালে এই ঘটনার সঙ্গে জড়িত সবার ভূমিকা খতিয়ে দেখা হবে।’
গত শুক্রবার মধ্য কলকাতার ক্যাথিড্রাল রোডে টিএমসিপির ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার জন্য হাইকোর্টের দেয়া শর্তগুলো পর্যালোচনা করার পরই পুলিশ এ পদক্ষেপ নেয়।





