জাভা সাগরে যাত্রীবাহী জাহাজডুবি; এখনো নিখোঁজ ১২৯ জন

জাভা সাগরে যাত্রীবাহী জাহাজডুবি
জাভা সাগরে যাত্রীবাহী জাহাজডুবি | ছবি: সংগৃহীত
0

জাভা সাগরে যাত্রীবাহী জাহাজডুবির একদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মিলছে না ১২৯ জনের। তাদের সন্ধানে দিন-রাত এক করে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।

এখন পর্যন্ত জাহাজডুবির ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, জীবিত উদ্ধার করা হয়েছে ১০৮ জনকে।

অনেককে ভর্তি করা হয়েছে জাভার স্থানীয় হাসপাতালে। গেল (রোববার, ১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে উত্তাল জাভা সাগরে ডুবে যায় ভার্গো ট্রান্সপোর্ট এইট নামে একটি যাত্রীবাহী জাহাজ।

আরও পড়ুন:

এসময় এতে ২৪৩ জন যাত্রী ছিলেন। ইন্দোনেশিয়াতে নৌ-দুর্ঘটনা একেবারে নতুন নয়। গেল মাসে দেশটির পর্যটন দ্বীপ বালিতে ২১১ যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে ১ জন মারা যান।

এফএস