এর আগে গত সোমবার মার্কিন স্পেস ফোর্স প্রথমবারের মতো মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, শত্রুপক্ষের সম্ভাব্য বৈরী কর্মকাণ্ড থেকে প্রতিরক্ষা নিশ্চিত করতে মহাকাশে কক্ষপথ নিয়ন্ত্রণকারী অস্ত্র মোতায়েন করা হয়েছে।
মার্কিন এই পদক্ষেপের কড়া বিরোধিতা করে গুও জিয়াকুন বলেন, ‘আমরা মার্কিন পক্ষকে মহাকাশে তাদের সামরিক সক্ষমতা বাড়ানো এবং যুদ্ধের প্রস্তুতি বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’ তিনি মহাকাশকে অস্ত্রসজ্জিত করা, একে যুদ্ধক্ষেত্রে রূপান্তর করা এবং নতুন করে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার বিরুদ্ধে সতর্ক করেন।
মার্কিন স্পেস ফোর্স তাদের ঘোষণায় চীন ও রাশিয়াকে মূল হুমকি হিসেবে চিহ্নিত করেছে। তাদের দাবি, সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে বেইজিং ও মস্কো মহাকাশে শত্রুপক্ষের স্যাটেলাইট অকেজো করা এবং যোগাযোগের নিয়ন্ত্রণ নেয়ার প্রযুক্তি তৈরি করছে। ১৯৬৭ সালের আন্তর্জাতিক মহাকাশ চুক্তি অনুযায়ী কক্ষপথে পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ হলেও সাম্প্রতিক বছরগুলোতে পরাশক্তিগুলো সামরিক যোগাযোগ ও নজরদারি জোরদারে মহাকাশভিত্তিক প্রযুক্তি প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে।





